৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

জাকির নায়েকের এনজিও’র ১৮ কোটি রুপির সম্পদ জব্দ

ভারতে ড. জাকির নায়েক প্রতিষ্ঠিত এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) প্রায় ১৮ কোটি রুপির সম্পদ জব্দ করেছে দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অর্থ আত্মসাতের মামলায় জড়িয়ে সোমবার মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলীয় দংরি এলাকাভিত্তিক এ ফাউন্ডেশনের সম্পদ জব্দ করেছে ইডি।

সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের হওয়ার পর জাকির নায়েককে ৩০ মার্চ নয়াদিল্লিতে এনআইএ দফতরে হাজিরার জন্য সমন পাঠিয়েছে এনআইএ। সোমবার জাকিরের মুম্বাইয়ের বাসভবনে সমন নোটিশ পাঠানো হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বার তাকে নোটিশ পাঠানো হল। আগের নোটিশটি পাঠানো হয়েছিল ১৪ মার্চ।

সোমবার আইআরএফের মুম্বাই কার্যালয়ের ১৮ কোটি ৩৭ লাখ রুপির সম্পদ জব্দ করে ইডি। জাকির নায়েক ও তার এনজিওর বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে ‘সাম্প্রদায়িক বিদ্বেষ’ ছড়ানোর অভিযোগও আনা হয়েছে। তাকে এর আগে একাধিক সমন পাঠিয়েছে ইডি।

ইউএপিএ’র আওতায় কেন্দ্র এরই মধ্যে জাকির নায়েকের এনজিওকে বেআইনি সংস্থা বলে ঘোষণা করেছে। সম্প্রতি দিল্লি হাইকোর্ট সেই পদক্ষেপ সঠিক বলে রায় দিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।