১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

জন্মদিনে মিথুনের বাসভবনে নেমেছিলো নেতা-কর্মীদের ঢল

সুজন কান্তি পালঃ নানা অায়োজনের মধ্য দিয়ে উখিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মকবুল হোছাইন মিথুনের ২৬ তম জন্মদিন পালিত হয়েছে গতকাল বুধবার। বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ দিনভর খতমে কোরঅান, দোয়া মাহফিল, ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, কেক কাটাসহ নানা অায়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেছে।

অন্যদিকে জন্মদিন উপলক্ষে গতকাল ছাত্রলীগ সভাপতি মকবুল হোছাইন মিথুনের বাসভবনে নেমে ছিলো নেতা-কর্মীদের ঢল। সারাদিন মকবুল হোছাইন মিথুন দলীয় নেতা-কর্মীদের সাথে তার বাস ভবনে শুভেচ্ছা বিনিময় করেন।জন্মদিন উপলক্ষে তার বাসভবনে প্রশাসনিক কর্মকর্তা, আওয়ামীলীগ ও তার বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ, নানা শ্রেণী-পেশার মানুষ সহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানান এবং তার জন্য দোয়া করেন।

এ সময় উল্লেখযোগ্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা হলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, জেলা আওয়ামীলীগ সদস্য অাবুল মনসুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার নিহাদ অাদনান তাইহান (উখিয়া), কৃষকলীগ সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী প্রমুখ। সেখানে রাতে অামন্ত্রিত অতিথিদের জন্য নৈশ্য ভোজের অায়োজন করা হয়।

পরে অনুষ্ঠিত হয় ঝমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। জন্মদিন উপলক্ষে প্রতিক্রিয়ায় মকবুল হোছাইন মিথুন নেতা-কর্মী-শুভানুধ্যায়ীদেরকে শুভেচ্ছা জানান। এবং তার জন্য দোয়া কামনা করেন। সর্বোপরি মহান অাল্লাহ্ তায়ালার কাছে মানুষের সেবা করার সুযোগ দেয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।