৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জন্মদিনে ভালবাসায় সিক্ত হলেন ছাত্রলীগ নেতা সাইদুল আমিন টিপু

সংবাদ বিজ্ঞপ্তিঃ জন্মদিনে নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু।

জন্মদিন উপলক্ষে উখিয়ার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জন্মবার্ষিকী উদযাপন করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্যোগে অনুষ্ঠানে কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মকবুল হোসাইন মিথুন।

এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এটি এম রশিদ, যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দীন সুজন, উখিয়া উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন, কলেজ ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার রাত ১২টার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের খুদে বার্তায় অসংখ্য শুভেচ্ছা পেয়ে অভিভূত টিপু দলীয় নেতা-কর্মীদের ভালবাসায় কৃতজ্ঞতা ও আন্তরিক ভালবাসা প্রকাশ করেন।

আগামীতে ছাত্রলীগের সর্বসস্তরের নেতা-কর্মীদের সহায়তায় ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়ন যাত্রাকে এগিয়ে নিতে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।