১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া সড়ক দূর্ঘটনায় আহত

বিনোদন ডেস্কঃ ১৬ই এপ্রিল মঙ্গলবার রাতে একটি প্রাইভেট কারের সাথে ধাক্কায় জনপ্রিয় টিভি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্পর্শিয়া কাজ শেষে রিকশায় করে বাসায় ফেরার সময় তার রিকশাটিকে পেছন থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এরপর পড়ে গিয়ে বেশ আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, তাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। তবে তার শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত, তবে এখনই শুটিং করা সম্ভব নয়।

অর্চিতা দুর্ঘটনার পর পরই চলমান সব শুটিং বন্ধ করেছেন। এরমধ্যে ‘ইতি তোমারই ঢাকা’ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশ নিচ্ছে। এছাড়া নুরুল আলম আতিকের পরিচালনায় ‘মানুষের বাগান’, অনন্য মামুনের ‘বন্ধন’ ও ‘আবার বসন্ত’, নিয়ামুল মুক্তার ‘কাঠবিড়ালী’ ছবিতেও কাজ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।