২ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে ইমামদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রপন্থা ও যেকোনো ধরনের হিংসাত্মক ও ধ্বংসাত্মক কর্মকান্ড ইসলামী শরীয়তে চিরতরে হারাম। কোনো মুমিন মুসলমান জঙ্গি, সন্ত্রাসী হতে পারে না। জঙ্গিদের কোনো ধর্ম নেই, তারা ইসলামের দুশমন, মানবতার দুশমন ও সভ্যতার চির দুশমন।আজ বিকাল ৫টায় বাংলাদেশ মসজিদ মিশন ঢাকা মহানগরী দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ও জঙ্গিবাদ বিরোধী ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারী জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী একথা বলেন।

ঢাকাস্থ বি.এম.এম মিলনায়তনে ড. আব্দুল কাউয়ুম আজহারীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, হাফেজ ফারুক আহমদ, মাওলানা সালেহ সিদ্দীকি, মাওলানা কাজী জালাল উদ্দীন, মাওলানা সাদেকুর রহমান আজহারী, প্রফেসর ফখরুদ্দিন, মুফতি মাসউদুর রহমান, অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলাম, মুহাদ্দিস আশরাফুজ্জামান, মাওলানা জামাল উদ্দীন, মীম আতিকুল্লাহ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, সন্ত্রাস, জঙ্গি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ইমাম-খতীবগণকে স্ব স্ব মসজিদ এলাকায় সংশ্লিষ্ট মুসল্লি ও জনগণের মাঝে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরতে হবে। মানুষের মাঝে আল্লাহ ভীতি ও তাকওয়া সৃষ্টির মোটিভেশন অভ্যাহত রাখতে হবে । আখেরাত মুখী জীবনে অভ্যস্থ করতে পারলে সমাজ থেকে বিশৃংখলা ও নৈরাজ্য দূর হবে। তাই আসুন! সকল ভেদাভেদ ও ফেরকাবাদ ভুলে পরিচ্ছন্ন ও আদর্শ সমাজ বিনির্মাণে সকল ইমাম-খতীব অগ্রণী ভূমিকা পালন করুন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।