মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

জঙ্গি সন্দেহে ২ রোহিঙ্গাসহ ৬ জন আটক

শেয়ার করুন

কক্সবাজার শহরের একটি গেস্টহাউজ থেকে আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ জঙ্গি সন্দেহে ২ রোহিঙ্গাসহ ৬ জনকে আটক করেছে। শহরের কস্তুরা ঘাটের যমুনা গেস্টহাউজ থেকে তাদের আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক রোহিঙ্গাদ্বয় টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শিবিরের রোহিঙ্গা শরনার্থী। শহরের বাঁকখালী নদীর তীরবর্তী এই গেস্টহাউজটির একটি কক্ষে বসে তারা গোপন সভা করাকালীন সময়েই পুলিশ তাদের আটক করে।

আটক রোহিঙ্গাদ্বয় হচ্ছে যথাক্রমে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের এইচ ব্লকের ৬৯৮ শেডের বাসিন্দা মৃত দীন মোহাম্মদের পুত্র মৌলভী ইয়াছিন (৩৬) ও একই শিবিরের আই ব্লকের নজির আহমদের পুত্র মৌলভী নুরুল আমিন।

আটক অপর তিনজন হচ্ছেন যথাক্রমে কক্সবাজার শহরের ইসলামপুর দক্ষিণ পাহাড়তলী এলাকার মোহাম্মদ আলীর পুত্র মৌলভী নুরুল হোসেন (৩৩) ও একই এলাকার মৃত লাল মিয়ার পুত্র নুরুল ইসলাম (৪৩) ও পাহাড়তলী বাদশাহঘোনা এলাকার রশিদ আহমদের পুত্র হাফেজ মোঃ ইলিয়াছ (৩৪)।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ আন্তর্জাতিক মানবচপাচারকারি দলের সদস্য বলে প্রতীয়মান হচ্ছে। সন্দেহ হচ্ছে, সাগর পথে জাহাজ যোগে মানব পাচারে তারা লিপ্ত রয়েছে।

তিনি জানান, আটক ব্যক্তিদের মোবাইল চেক করা হয়েছে। দেখা গেছে, তারা সবাই মোবাইলে ভাইবারে যোগাযোগ করেছে। তবে তারা জঙ্গিকাণ্ডে জড়িত কি না তা নিশ্চিত হওয়ার জন্য তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।

শেয়ার করুন