৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ও সক্রিয় আইন চায় ওআইসি

বিশ্বে ক্রমবর্ধমান জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও কঠিন ও সক্রিয় আইন চায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। স্হানীয় সময় মঙ্গলবার সকালে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৪তম বৈঠকে বাংলাদেশের পক্ষে যোগ দেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। গত ৩০ এপ্রিল শুরু হওয়া এ বৈঠক শেষ হয়েছে মঙ্গলবার। ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন ওআইসি মহাসচিব ড. ইউসুফ এ আল-ওথাইমিন।

ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৪তম বৈঠককে সামনে রেখে প্রস্তুতি সভা করেছে সদস্য রাষ্ট্রগুলোর জেষ্ঠ্য কর্মকর্তারা।
তিনদিনের প্রস্তুতিমূলক সভায় ওআইসির সদস্যরা ফিলিস্তিন, আরব-ইসরাইল সংঘাত, মুসলিম বিশ্বের সংঘাত, আন্তর্জাতিক জঙ্গিবাদ মোকাবেলা, ইসলামের মানহানি, ইসলাম বিদ্বেষসহ সংস্থার কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ ছাড়া মানবিক, অর্থনৈতিক, আইনি ও গণমাধ্যম ইস্যুতে আলোচনা করেন ওআইসির জেষ্ঠ্য কর্মকর্তারা।

জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সদস্য রাষ্ট্রগুলোর উচ্চ পদস্থ প্রতিনিধিদের আরও কঠিন ও সক্রিয় আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন সংস্থার মহাসচিব। সেই সঙ্গে সদস্য রাষ্ট্রগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের পরামর্শ দিয়েছেন তিনি। এতে সকল ধরনের নিরাপত্তা, অর্থনীতি, সাংস্কৃতিক, সামাজিক, সকল ধরনের বৈষম্য দূর করা, ইসলামের ভুল ব্যাখ্যা ও ভুল বোঝাবুঝি দূর করতে এ সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অমুসলিম দেশগুলোতে মুসলিম সম্প্রদায়ের অবস্থা পর্যবেক্ষণ করছে ওআইসি । পশ্চিমা দেশগুলোতে মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি বিশেষায়িত দল গঠন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।