মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

জঙ্গি আস্তানায় অভিযানে নারীসহ নিহত ২

শেয়ার করুন

রাজধানীর পূর্ব আশকোনায় আস্তানায় পুলিশের অভিযানের মুখে এক নারীসহ দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া নারী জঙ্গির ‘আত্মঘাতী বিস্ফোরণে’ আহত শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুরে ১টার দিকে বোরকা পরা ওই নারী শিশুটিকে নিয়ে বেরিয়ে এসে তার দেহের সঙ্গে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান বলে কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার মো. ছানোয়ার হোসেন জানান।

দক্ষিণখানে হজ ক‌্যাম্পের কাছে সূর্যভিলা নামে তিনতলা ওই বাড়িটি ঘিরে শনিবার ভোররাতে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস‌্য।

পুলিশের আহ্বানে সাড়া দিয়ে সকালে চারজন আত্মসমর্পণ করলেও এক নারী, এক কিশোর ও শিশুটি ভেতরে থেকে যায়।

ওই নারীকে উদ্ধার করা না গেলেও শিশুটিকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। চার বছরের শিশুটিকে দুপুর ২টায় হাসপাতালে নিয়ে যান ক্যান্টনমেন্ট থানার এসআই মাসুদুর রহমান।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, “শিশুটির শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের জখম রয়েছে। বর্তমানে সে হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে আছে। ”

শিশুটি জঙ্গি ইকবালের মেয়ে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। তার মায়ের নাম শাকিরা। ওই বাড়িতে এখনও রয়েছে আজিমপুরে অভিযানে নিহত নব‌্য জেএমবির নেতা তানভীর কাদেরীর এক ছেলে।

নিহত আরেক জঙ্গি নেতা জাহিদুল ইসলামের স্ত্রী-মেয়েসহ এবং পলাতক জঙ্গিনেতা মুসার স্ত্রীও তার মেয়েসহ সকালে ওই বাড়ি থেকে বেরিয়ে পুলিশের কাছে ধরা দেন।

শেয়ার করুন