২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফ উপজেলা দূর্যোগ ও ত্রাণ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের নির্দিষ্ট স্থানে নেওয়ার সিদ্বান্ত

হুমায়ুন রশিদ,(টেকনাফ): টেকনাফ উপজেলা দূর্যোগ ও ত্রাণ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শীঘ্রই বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করা হয়েছে।
৭ নভেম্বর দুপুর ১২টায় টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে উপজেলা দূর্যোগ ও ত্রাণ কমিটির বিশেষ সভা ইউএনও মোঃ জাহিদ হোসেন ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নোমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির, হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান প্রতিনিধি এবং দপ্তরের লোকজন উপস্থিত ছিলেন। উক্ত সভায় উপজেলার প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে থাকা রোহিঙ্গা নির্দিষ্ট স্থানে এনে সুষ্ঠুভাবে ত্রাণবিতরণ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সিদ্বান্ত গৃহীত হয়। যারা রোহিঙ্গাদের ভাড়াবাসাসহ বিভিন্নভাবে সহায়তা করে আসছে তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জোরদার করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।