১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

ছুটি শেষে অফিস খুলছে বুধবার

জাতীয় ডেস্কঃ ঈদের পাঁচদিন ছুটি শেষে বুধবার খুলছে সচিবালয়, ব্যাংক-বীমা ও অফিস-আদালত। নাড়ির টানে ঈদে যারা ঘরমুখো হয়েছিলেন তারা এখন রাজধানীমুখী। ফলে আজ (মঙ্গলবার) থেকেই সড়ক, রেল ও নৌপথে ঢাকা আসতে দেখা গেছে অনেককে। তবে ঈদ করতে ঢাকার বাইরে যাওয়া মানুষদের পথে পথে যানজট কিংবা রেলওয়ের টিকিট নিয়ে যে দুর্ভোগে পড়তে হয়েছিল এখন অনেকটাই সে চিত্র পাল্টেছে। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে নির্বিঘ্নে ঢাকা আসছেন তারা।

এবার সাপ্তাহিক ছুটি ও ঈদের তিনদিনসহ ৯ থেকে ১৩ আগস্ট পর্যন্ত টানা পাঁচদিন ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। একদিন অফিস করার পর আবার জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটি নিয়ে তিনদিনের ছুটি কাটাবেন। তাই বুধবার অফিস শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকবে। কারণ অনেকে সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত একদিনের ছুটি নিয়েছেন। তারা যোগ দেবেন আগামী রোববার (১৮ আগস্ট)। তাই কর্মব্যস্ত, যানজট আর জনজটের নগরীর সেই চিরচেনা রূপ পেতে সময় লাগবে আরও এক সপ্তাহ।
আজ অফিসপাড়ার প্রথম দিন চলবে শুধুই আনুষ্ঠানিকতা আর ঈদের শুভেচ্ছা বিনিময়ে। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হবে না। তবে এদিন শেয়ারবাজারে লেনদেন না করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই পর্ষদ। পরের দিন ১৫ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় শোক দিবসের ছুটি। এরপর ১৬ ও ১৭ (শুক্র ও শনিবার) দুইদিন সাপ্তাহিক ছুটির কারণে শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। টানা ৯ দিন লেনদেন বন্ধ থাকার পর আগামী ১৮ আগস্ট শেয়ারবাজারে আবার লেনদেন শুরু হবে।
এবার ঈদের ছুটি ছিল ১১, ১২ ও ১৩ আগস্ট অর্থাৎ রোববার, সোমবার ও মঙ্গলবার। এর আগে শুক্রবার ও শনিবার (৯ ও ১০ আগস্ট) দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটির পর ১৪ আগস্ট (বুধবার) অফিস খোলা। এর পরের দিন ১৫ আগস্ট বৃহস্পতিবার) জাতীয় শোক দিবসের ছুটি। শোক দিবসের ছুটির পর ১৬ ও ১৭ (শুক্রবার ও শনিবার) দুদিন সাপ্তাহিক ছুটি। দেখা যাচ্ছে, ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ৯ দিনের মধ্যে শুধু ১৪ আগস্ট অফিস খোলা। ১৪ আগস্ট ছুটি নিয়ে টানা ৯ দিনের ছুটি কাটাবেন অনেকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।