৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ছাড়পত্র পেলেন মোস্তাফিজ, আইপিএল খেলতে যাবেন ১১ এপ্রিল!

 


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ছাড়পত্র পেয়ে ১১ এপ্রিল আইপিএল খেলতে ঢাকা ছাড়বেন কাটার মাস্টার! বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র এমনটাই জানিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভিকে।

শ্রীলঙ্কা সফর শেষ করে আজ ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আইপিএল খেলতে সাকিব আল হাসান সরাসরি চলে গেছেন ভারতে। আর মোস্তাফিজ দেশে ফিরেছেন। কাটার মাস্টার অপেক্ষায় ছিলেন বিসিবির অনাপত্তিপত্র পাওয়ার। সেটা পেয়ে গেছেন ২১ বছর বয়সী এই পেসার!

আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। মোস্তাফিজকে ছাড়াই ওই ম্যাচে ৩৫ রানের জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৯ এপ্রিল গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে হায়দরাবাদ। ১২ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলবে তারা।

এদিকে প্রথমবারের মতো আইপিএলে খেলতে গিয়ে বাজিমাত করেন মোস্তাফিজ। নবম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন প্রায় প্রতিটি ম্যাচেই। কাটার-স্লোয়ার-ইয়র্কারের সংমিশ্রণে দুর্দান্ত বোলিং করে সুনাম কুড়িয়েছেন।

১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে নিয়েছিলেন ১৭ উইকেট। আর তাতেই প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ। গত মৌসুমে নিজেকে প্রমাণ করায় কাটার মাস্টারকে রেখে দিয়েছে হায়দরাবাদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।