২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ছাত্রলীগনেতা রিয়াদের নেতৃত্বে রামু উপজেলা ছাত্রলীগের আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং দশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের বিজয়ের তাৎপর্য নিয়ে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপির নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি এস এম সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক মারুফ আদনানের নির্দেশনায় রামুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ১৬ ডিসেম্বর রোজ বুধবার বিকেল ৩টায় মেরংলোয়া রহমানিয়া মাদ্রাসা সংলগ্ন এক আলোচনা সভা উদ্বোধন করা হয়।উদ্বোধনের পর জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এনামুল হোসাইন রিয়াদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় নতুন প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির আত্মত্যাগের ইতিহাস, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন এবং আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম.পির উন্নয়ন নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হয়। বক্তব্যে এনামুল হোসাইন রিয়াদ বলেন সোনার বাংলা প্রতিষ্ঠার মূলনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ, মুজিব তনয়া শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম.পির উন্নয়নকে সমর্থন করে ছাত্রসমাজকে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক মারুফ মারুফ আদনানের নেতৃত্বে রামু উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত করার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন রামু উপজেলা ছাত্রলীগ নেতা বেলাল উদ্দীন কায়েস, শাকিল বিন হোসাইন, অনিক চৌধুরী, মোঃ মুছা, রামু কলেজ ছাত্রলীগ নেতা নুরুল কবির আশিক, মোঃ আব্দুল্লাহ, শাহরিয়ার, ফতেখাঁরকুল ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুবেল, মহিউদ্দিন, আনোয়ার হোসেন, রাজারকুল ইউনিয়ন ছাত্রলীগ নেতা ছালেহ উল্লাহ, জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ,জাহেদ, কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ ফারুখ, আমান উল্লাহ বাবু প্রমুখ।

আলোচনা সভা শেষে রামু চৌমুহনী চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ রামু উপজেলা শাখা এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বিজয় মিছিল নিয়ে যোগদেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।