২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ছাত্রলীগকে শুভেচ্ছা স্মারক দিলেন দক্ষিন মরিচ্যাবাসী

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মসজিদ সংস্কার করে দেয়ায় বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলার আওতাধীন হলদিয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দকে শুভেচ্ছা স্মারক দিলেন দক্ষিণ মরিচ্যা জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার বাদে জুমা হলদিয়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মুসলিম উদ্দিন হৃদয়ের হাতে শুভেচ্ছা স্মারকটি প্রদান করা হয়। সময় উপস্থিত ছিলেন হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ রায়হান, ইঞ্জিনিয়ার আবছার, ফারুক আহমেদ সিকদার,মিজানুর রহমান,মোহাম্মদ, মোহাম্মদ আলমগীর,
দক্ষিন মরিচ্যা জামে মসজিদের সভাপতি ও আলোকিত বাংলাদেশ’র কক্সবাজার প্রতিনিধি এএইচ সেলিম উল্লাহ, সাধারন সম্পাদক মোহাম্মদ শাহাআলম কোম্পানী, সমাজ কমিটির সভাপতি সোলতান আহমদ, প্রমুখ।

প্রসঙ্গতঃ ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবের পৃষ্ঠপোষকতায় এক ঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে সেদিন যাত্রা শুরু করে ছাত্রলীগ। ৭৩ বছরে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা, মুক্তির স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা, গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।