মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

ছাত্রলীগ সাধারণ সম্পাদকের সাথে কথা বললেন খাদিজা

শেয়ার করুন

aw1hz2utntq4os5qcgc
খাদিজার চিকিৎসার তদারকিকরতে হাসপাতালে গিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি খাদিজা ও খাদিজার বাবার সাথে কথা বলেন।

এস এম জাকির হোসাইন বিবার্তাকে বলেন, “ খাদিজার কক্ষে প্রবেশ করার পর খাদিজার বাবা খাদিজার কাছে জানতে চান তাকে চেনেন কীনা? খাদিজা বলেন,‘ হ্যাঁ চিনি। উনি এসএম জাকির হোসাইন। সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ। ”

এরপর খাদিজা তার সাথে সালাম বিনিময় করেন এবং কুশলাদি জানতে চান। খাদিজা স্বাভাবিকভাবেই কথা বলেন বলে জানান সুদর্শন এ ছাত্রনেতা।

ছাত্রলীগ সহ সভাপতি মশিউর রহমান শরীফ বিবার্তাকে জানান, খাদিজা এখন অনেকটাই সুস্থ। তিনিকথা বলতে পারেন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনকে চিনতে পেরেছেন ও কুশল বিনিময়ও করেছেন।

15036479_10211015240126948_4828002531375684332_n

খাদিজার বাবা বিবার্তাকে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় খাদিজার খোঁজ রাখছেন, খাদিজার সকল চিকিৎসার ভার বহনে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। আমার খাদিজার জন্য সকলের কাছে দোয়া চাই।

এসময় হাসপাতালে আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সহ-সভাপতি মো. আল-আমিন, কাজী মাহবুব,যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্রশেখর ও নওশাদ উদ্দীন সুজন।

14996582_1870557826499729_1382152139_n

উল্লেখ্য ৩ অক্টোবর পরীক্ষা দিয়ে ফেরার পথে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে সবার সামনেই খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল আলম (২৬)নামে এক বখাটে। এ সময় কেউ বদরুলকে বাধা না দিলেও সে দৃশ্য মুঠোফোনে ভিডিও করেন। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বদরুল ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বর্তমানে কারাগারে আছেন।

শেয়ার করুন