মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ছাত্রলীগ নেতা দিদারের পিতার ইন্তেকাল, শোক

শেয়ার করুন

রামু কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক দিদারুল আলম ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইমরানুল হক রিদোয়ানের পিতা আলহাজ্ব আনু মিয়া (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
শনিবার দিবাগত রাত ৩ টার সময় রামুর ফতেখারকুল ইউনিয়নের লম্বরী পাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আজ রবিবার বাদে আছর নামাজের পর লম্বরীপাড়া প্রাইমারী স্কুলের মাঠে মরহুমের নামাজে জামাযা অনুষ্ঠিত হবে।
এদিকে আলহাজ্ব আনু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন- কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিম, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দীন ও সাধারণ সম্পাদক ওয়াসিফ কবিরসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন