২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

পেশকার পড়া সমাজ কমিটির বিবৃতি

ছাত্রলীগ নেতা ইমন হত্যার ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দাবি

সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার শহরে ছাত্রলীগ নেতা ইমন হাসান মওলা হত্যার ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দাবি করেছেন পেশকার পড়া সমাজ কমিটি।

সেই সঙ্গে যারা ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিলবে তাদেরকে সমাজ থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ।

সমাজ কমিটির পক্ষে বিবৃতি দিয়েছেন সভাপতি ফজল করিম কোম্পানি, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলম সওদাগর, সহসভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক আবু আহম্মদ আবু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাদশা, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ আবু তৈয়ব, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ নেছার, কার্য নির্বাহী সদস্য রেজাউল করিম, মোঃ শফিক ও মোঃ ইউসুফ।

তারা বলেন, ইমন হাসান মওলা সমাজের শান্তশিষ্ট ছেলে। তার হত্যার ঘটনায় আমরা বিশ্মিত ও শোকাহত। ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত শনাক্ত করা হোক। কোন নিরীহ লোককে যেন মামলায় জড়িয়ে হয়রানি করা না হয়। নিরপেক্ষ তদন্তপূর্বক মূল অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করছি। হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শনিবার (২৩ জুলাই) ইমন হাসান মওলার প্রথম জানাজা টেকপাড়া জামে মসজিদে সকাল ৯টা ও দ্বিতীয় নামাজে জানাজা ১১টায় খরুলিয়া দরগাহ পাড়া বায়তুল মামুর জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।জানাজা শেষে খরুলিয়া মধ্যম মুক্তারকুল কবরস্থানে তাকে দাফন করা হয়।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে পেশকার পাড়া সংলগ্ন বাঁকখালী নদীর সিকো বরফ কল পয়েন্টে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ইমন হাসান মওলা।

উদ্ধার করে কক্সবাজর সদর হাসপাতাল ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমন। সে পৌরসভার ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উত্তর টেকপাড়ার বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ হাছানের ছেলে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।