মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

ছাত্রদলের কাউন্সিল ১৫ জুলাই

শেয়ার করুন

রাজনীতি ডেস্কঃ আগামী ১৫ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণের মধ্যে দিয়ে চলবে কাউন্সিল।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি বলেন, কাউন্সিল উপলক্ষে ২৪ জুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৫ জুন ভোটার তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ, ২৭ ও ২৮ জুন প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ, ২৯ ও ৩০ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন গ্রহণ, প্রার্থিতা যাচাই-বাছাই ১, ২ ও ৩ জুলাই, প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ ৪ জুলাই, প্রার্থীদের সম্পর্কে আপত্তি গ্রহণ ৫ জুলাই, প্রার্থীদের সম্পর্কে আপত্তি নিষ্পত্তি ৬ জুলাই, ৭ জুলাই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ। প্রার্থীরা ১৩ জুলাই রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ছাত্রদল কমিটি গঠনের সার্চ কমিটির প্রধান শামসুজ্জামান দুদু বলেন, ভোটগ্রহণের স্থান এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিবাহিতরা ছাত্র নয়, তারা প্রার্থী হতে পারবেন না।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন