৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ছাত্রদল নেতা হাকিমের নামাজে জানাজা অনুষ্ঠিত

রিদুয়ানুর রহমান,(উখিয়া): উখিয়া রাজাপালং ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি, কুতুপালং নিবাসী আলতাফ হোসেনের পুত্র নুরুল হাকিমের নামাজে জানাজা আজ বৃহষ্পতিবার (১ ফেব্রুয়ারি) কুতুপালং উত্তর জামে মসজিদের পেছনে কবরস্থান পাশে বিলে অনুষ্ঠিত হয়েছে। নুরুল হাকিমের শেষ বিদায়ে সকাল ১১ টায় অনুষ্ঠিত নামাজে জানাজায় উপস্থিত হয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী।
জানাজায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য বাদশা মিয়া চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী রাজিব, উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ান সিদ্দিক, সাধারণ সম্পাদক আরফাত হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইমরান খান, প্রবাসী সৌদিআরব বিএনপি নেতা শাহআলম হেলালী, সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।