২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

ছাত্র ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রামু উপজেলা সংসদের আয়োজনে দেশব্যপী স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে। উক্ত মানববন্ধন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রামু উপজেলা সংসদের আহ্বায়ক- জয় বড়–য়ার সভাপতিত্বে সঞ্চালনা করেন সংঘঠনের সদস্য সচিব মো. আব্দুল মান্নান। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষক সমিতি রামু শাখা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রামু শাখা ও বাংলাদেশ সাংস্কৃতিক ইউনিয়ন রামু। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি রামু শাখার আহ্বায়ক মো. জাহেদ হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রামু শাখার সাধারণ সম্পাদক তাপস মল্লিক, উক্ত সংগঠনের সদস্য সিপ্ত বড়–য়া, জিটু বড়–য়া, প্রসিত বড়–য়া জয় প্রমূখ। বক্তরা বক্তব্যে রামুতে সড়ক দূর্ঘটনায় নিহত রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী প্রনয় বড়–য়ার প্রতি শোক জ্ঞাপন করেন এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তায় স্পিডবেকার নির্মানের দাবি ও দ্রুত নিরাপদ সড়ক ব্যবস্থার নিশ্চয়তা উত্থাপন করেন। এতে আরো উপস্থিত ছিলেন বিপ্লব ধর, মো. ইরফানুর রহমান মিজবাহ, মো. আদিল, রাজিব বড়–য়া, ইরতিসাম আবরাউল রাগিব প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।