৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

চ্যাম্পিয়ন লীগের প্রথম খেলায় মাতালেন উসাই মং

received_1817867308471502
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগের দ্বিতীয় দিনের খেলায় চট্টগ্রাম মোহামেডান বনাম অগ্রণী ব্যাংক লি: এর মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। কমলাপুর স্টেডিয়ামে সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠিত ম্যাচে মোহামেডানের পক্ষে একমাত্র গোলটি করেছে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির উদীয়মান ফুটবলার উসাই মং মার্মা ছোট।
এদিকে প্রথম খেলায় উসাই মং এর সাফল্যে তাঁর এলাকায় বইছে আনন্দের বন্যা। তাঁর সর্তীতসহ শুভানুধ্যায়ীরা আগামীতে উসাই মংয়ের সফলতায় দোয়া কামনা করেছেন। উসাই মং মার্মা এ প্রতিবেদককে বলেন- মানুষের ভালবাসা আর দোয়ায় আমি বহু দূর এগুতে চাই। এর আগে মাঠে তাঁর পারফমেন্স বিবেচনা করে চট্টগ্রাম মোহামেডানের হয়ে খেলার ডাক পান নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের ধুংরী হেডম্যান পাড়ার মংওয়াই মার্মার ছেলে উসাই মং ছোট।
উসাই মংয়ের পাশাপাশি নাইক্ষ্যংছড়ির মানুষ এখন স্বপ্ন দেখছেন। “উসাই মং” জাতীয় ফুটবল দলে সুযোগ পেলে আলো ছড়াবে এমনটি আশা তাঁর গ্রামের মানুষের।
উসাই মংয়ের ফুটবল গুরু সাবেক ফুটবলার জ্যেতির্ময় বড়–য়া মঙ্গল বলেন- ‘উসাই মং একজন প্রতিভাবান ফুটবলার’। তার স্কিল, ড্রিবলিং এবং পজিসন সেন্স খুুবই ভাল। সবচেয়ে বড় কথা গোল করার যে স্পৃহা বা জিদ তার কাছে সেটা অনেক বেশী। এটাই তাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের বর্তমান ফুটবলের প্রেক্ষাপটে একজন ভাল গোলদাতার খুুবই অভাব। তার সেই গোলদাতা হিসেবে উসাই মংকে স্বপ্ন দেখছেন তিনি নিজেও।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।