২১ জুন, ২০২৬ | ৭ আষাঢ়, ১৪৩৩ | ৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

চ্যাম্পিয়ন কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দল

Prothom-alo

প্রথম আলো-গ্রামীণফোন আই-জেন উৎসব ( ইন্টারনেট উৎসব-২০১৫) গতকাল শুক্রবার শহরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্টিত হয়েছে।
দলীয় সর্বোচ্চ নাম্বার পেয়ে কক্সবাজার জেলার সেরা স্কুল (চ্যাম্পিয়ন) নির্বাচিত হয় কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দল। স্কুলটি থেকে সেরা নির্বাচিত হয় পাঁচজন ছাত্রী। তারা হলো : নাফিসা আহমেদ, শাফায়েত ই জান্নাত, সোনিয়া সুলতানা, তাসনুভা ফাতেমা ও রাজর্ষি দত্ত। ঈদের পর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের আই-জেন প্রতিযোগীতায় এই দলটি কক্সবাজার জেলার প্রতিনিধিত্ব করবে।
প্রতিযোগীতায় দ্বিতীয় সেরা নির্বাচিত হয় কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় দল। তৃতীয় কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন, চতুর্থ কক্সবাজার বায়তুশশরফ জব্বারিয়া একাডেমী এবং পঞ্চম উখিয়া বহুমুখি উচ্চবিদ্যালয়।
গত মে মাসে জেলার কক্সবাজার, রামু, টেকনাফ, উখিয়া, চকরিয়া, পেকুয়া ও মহেশখালী উপজেলার ৩২টি উচ্চবিদ্যালয়ে স্কুল পর্যায়ে আই-জেন ক্যাম্প অনুষ্টিত হয়। এসময় ১৬টি বিদ্যালয়ে ১০ জন শিক্ষার্থীদের নিয়ে আই-জেন স্কুল দল ঘোষণা করা হয়। গতকাল শুক্রবার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এসব দল নিয়ে জেলা পর্যায়ের আই-জেন উৎসব অনুষ্টিত হয়। ভয়াবহ বন্যা ও ভারী বর্ষণ উপেক্ষা করে শিক্ষার্থীরা সকাল আটটা থেকে বিয়াম ফাউন্ডেশনে সমবেত হয়। বিকালে অনুষ্টান শেষে তারা পুনরায় বাড়ি ফিরেন।
উৎসবে স্বাগত বক্তব্যে প্রথম আলো কক্সবাজার অফিস প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা বলেন, সারাদেশের ন্যায় কক্সবাজারে তৃতীয় বারের মতো ইন্টারনেট ভিত্তিক প্রতিযোগিতা আই-জেন উৎসব পালিত হচ্ছে। ইন্টারনেটের ভালো দিক গুলো কাজে লাগিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও নিজেদের তৈরি করে নিচ্ছে। ভবিষ্যতেও এই উৎসব অব্যাহত রাখা হবে।
অনুষ্টানে ইন্টারনেটের নানা বিষয়ে বক্তব্য দেন, বদরখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম ফজলুল হক, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন। পরে চ্যাম্পিয়ন দল কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের হাতে আই-জেন ইয়েস কার্ড তুলে দেন প্রথম আলোর সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা। উৎসব পালনে সার্বিক সহযোগিতায় দেন, শাউলিন সুস্মিতা মোস্তফা ও জাহিদ নুর জিতুর নেতৃত্বে বন্ধুসভার একদল সদস্য।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।