মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

চৌফলদন্ডীতে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা

শেয়ার করুন


কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নে প্রবাসীর স্ত্রী আত্মহত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, বর্ণিত ইউনিয়নের কোনা পাড়া গ্রামে ২৪ ডিসেম্বর সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ বর্ণিত ইউনিয়নের কোনা পাড়া গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ রমিজের স্ত্রী রোকেয়া বেগম (২২)। উক্ত দিন সকালের দিকে শ^শুর রোকেয়াকে চা গরম দিতে বললে সে শরীর অসুস্থ বলে জানায়। দীর্ঘক্ষণ তার খোঁজ না পাওয়ায় খোঁজাখুজির এক পর্যায়ে তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে বাড়ীর লোকজন তাকে ডাকাডাকি করে। তাতেও কোন সাড়াশব্দ না পাওয়ায় প্রতিবেশীদের মধ্যে জানাজানি হলে তারা এসে দরজা ভেঙ্গে ফেললে রোকেয়াকে রুমের ভিতর উড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঘটনার পরপরই খবর পেয়ে আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। চৌফলদন্ডী পুলিশ ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে পারিবারিক কলহের জেরে সম্ভবত আত্মহত্যার এ ঘটনা ঘটতে পারে বলে জানান। চৌফলদন্ডী চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল ও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশের ময়না তদন্ত শেষে গতকাল সন্ধ্যায় গ্রামের বাড়ী পোকখালীর নাইক্ষ্যংদিয়া এলাকায় দাফন করা হয়েছে। উল্লেখ্য, কয়েকমাস আগে প্রবাসী রমিজের সাথে নাইক্ষ্যংদিয়া গ্রামের শফিউল আলমের কন্যা রোকেয়ার সাথে বিয়ে হয়েছিল।

শেয়ার করুন