২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চৌফলদন্ডী বিজয়মেলা উদযাপন কমিটি গঠিত

comitte
ডিসেম্বর মাসের মহান বিজয় মেলা উদযাপন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কক্সবাজার সদরের চৌফলদন্ডী সচেতন এলাকাবাসী। ঝাঁকজমকপূর্ণ পরিবেশে বিজয়মেলা পালন করার জন্য শক্তিশালী একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে বৃহত্তর চৌফলদন্ডীর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের সম্পৃক্ত করা হয়েছে। এ সংক্রান্ত একটি আলোচনা সভা ২৪ নভেম্বর বিকালে খামার পাড়া বাজারের অস্থায়ী কার্যালয়ে সাবেক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাবিব উল্লাহর সভাপতিত্বে দলিলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এহেছানুল হক, সাধারণ সম্পাদক শাহজাহান মনির। সভা শেষে হাবিব উল্লাহকে সভাপতি, দলিলুর রহমানকে সেক্রেটারী করে একটি শক্তিশালী বিজয়মেলা উদযাপন পরিষদ গঠিত হয়। কমিটির অন্যান্যরা হলেন আওয়ামীলীগ নেতা ফরিদ, হেলাল উদ্দীন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলম, শ্রমিকলীগ নেতা নেজাম উদ্দীন শাওন, ছাত্রলীগ নেতা মনজুর আলম, কৃষকলীগ নেতা সেলিম উল্লাহ, যুবলীগ নেতা আবদু ছালাম পুতু, মহিউদ্দীন ভুলু, আ’লীগ নেতা বারেক, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, এরশাদ, নাছির, মোহাম্মদ আলম, নুরুন্নবী, সাহাব উদ্দীন, রাজা মিয়া, জানে আলম, জসিম উদ্দীন, বেদার মিয়া, মুসলেম উদ্দীন, মিন্টু ছব্বির আহমদ, নুরুল আজিম, শহর আলী শাহিন (সাবেক এমইউপি), গিয়াস উদ্দীন (খোনকারখিল), কামাল পাশা, মুন্না, তারেক প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।