মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

চোলাই মদসহ বাইশারীতে ২ নারী আটক

শেয়ার করুন

Naikkongchori
নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নে পুলিশ ও জনতা কতৃক দেশীয় তৈরী চোলাই মদসহ ২ নারী পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হল কক্সবাজার জেলা সদরের বড়বাজার এলাকার বাসিন্দা মৃত রফিক আহমদের কন্যা আছিয়া খাতুন (৩৫) ও রশিদ আহমদের স্ত্রী রোকসানা বেগম (২৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান ১০মার্চ বেলা ১২টার দিকে বাইশারী বাজারের মিনিবাস স্টেশনে বোরকা পরিহিত মহিলা মিনিবাসে উঠার সময় স্থানীয় জনতার সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে সটকে পড়ে ওই নারী। পরে পুলিশ ও জনতা বাইশারী বাজারের উত্তর পাশ থেকে পালিয়ে যাওয়া দুইজনকে সন্দেহ মূলক আটক করে। এসময় তাদের দেহ তল্লাসী করে ১৬ লিটার স্যালাইনের ব্যাগ ভর্তি চোলাই মদ উদ্ধার করা হয়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনিচুর রহমান জানান- দুই নারী মদ পাচারকারীকে আটকের পর ঘটনাটি নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের কে জানালে তিনি সরজমিনে এসে মহিলা পুলিশকে সাথে নিয়ে তাদের গ্রেফতার পূর্বক নাইক্ষ্যংছড়ি থানায় নিয়ে যান।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন- একটি সিন্ডিকেট বিভিন্ন কৌশলে মদসহ নানা ধরনের মাদকদ্রব্য পাচার করে আসছে। তবে তাদের বিরুদ্ধেও পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হবে অথবা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানও হতে পারে ।

শেয়ার করুন