১৬ মার্চ, ২০২৬ | ২ চৈত্র, ১৪৩২ | ২৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চেয়ারম্যান-মেম্বারের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ‘গুজব’

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চালানো হচ্ছে তাকে ‘গুজব’ বলেছে সরকার।

শনিবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের যোগ্যতা এইচএসসি এবং মেম্বার পদের যোগ্যতা এসএসসি নির্ধারণ করে সরকার আইন পাস করেছে বলে ফেসবুকে প্রচারণা চালানো হচ্ছে।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদের যোগ্যতার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে তথ্য বিবরণীতে।

সূত্র- জাগোনিউজ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।