২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী পিএমখালীর আবু বক্কর ছিদ্দিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর আবু বক্কর ছিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত ৮টার দিকে কক্সবাজার শহরের লালদিঘি এলাকা থেকে কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার আবু বক্কর ছিদ্দিক পিএমখালী ইউনিয়নের মাইজ পাড়া এলাকার সামসুল আলমের পুত্র।
পুলিশ জানিয়েছে, চেক প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় আবু বক্কর ছিদ্দিককে দুই মাসের কারাদন্ড দেন আদালত। সাজার পর থেকে তিনি পলাতক ছিলো। এক পর্যায়ে এই আসামি কক্সবাজার শহরের লালদিঘি এলাকায় অবস্থান করার খবর আসে। খবর পেয়ে থানার এএসআই ফরিদ উদ্দীনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের তাকে থানায় রাখা হয়েছে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দীন জানিয়েছেন, গ্রেপ্তার আবু বক্কর ছিদ্দিক জামিনে রয়েছে বলে দাবি করছে। তবে এখন পর্যন্ত জামিনের কাগজপত্র দেখাতে পারেনি।
স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, আবু বক্কর ছিদ্দিক নানা ধরণের প্রতারণার সাথে জড়িত। নানাভাবে এলাকার লোকজনকে হয়রানি করারও অভিযোগ করেছেন এলাকাবাসী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।