১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতির হাতে

নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য ১০ জনের চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছেন সার্চ কমিটি। এই সুপারিশের মধ্যে থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য চার জনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার বিকেল ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে প্রায় দুই ঘণ্টা বৈঠক করে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে দশজনকে চূড়ান্ত করে সার্চ কমিটি। পরে সন্ধ‌্যা সাড়ে ৬টায় তারা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির হাতে নামের তালিকা ও প্রতিবেদন তুলে দেন।
বঙ্গভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে রাত ৯টায় মন্ত্রিপরিষদ বিভাগে সাংবাদিকদের ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
কাজী রকিব উদ্দিন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন এই কমিশন দায়িত্ব গ্রহণ করবেন। তাদের অধীনেই আগামী ২০১৯ সালের শুরুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।