২৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০ ফাল্গুন, ১৪৩২ | ৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

চুক্তি মতে দোকান দখল না দেয়ায় কক্সবাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরের এন্ডারসন রোড সংলগ্ন এড জলিল টাওয়ার (জলিল মার্কেট) এর ৩৫ বছরের পুরনো ভাড়াটিয়াদের চুক্তিকৃত দোকান দখল না দিয়ে মালিকপক্ষের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা।
সোমবার (২১ মার্চ) দুপুরে মার্কেটের সামনে অবস্থান ধর্মঘটে জলিল মার্কেটের মালিককে আগামী ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা।
এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে কক্সবাজার শহরে সবধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার হুশিয়ারী দেন। ঘোষণার সঙ্গে অন্যান্য ব্যবসায়ীরা একাত্মতা পোষণ করেন।
ক্ষুব্ধ ব্যবসায়ীদের সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য দেন, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি পৌর প্যানেল মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, সহসভাপতি আমিনুল ইসলাম হাসান, সাধারণ সম্পাদক আবুল হাশেম, যুগ্ম সম্পাদক মোতাহের হোসেন, খালেদ ওমর রানা, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, প্রচার সম্পাদক মোহাম্মদ শফিউল আলম, আইন বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাহিত্য ও পাঠাগার সম্পাদক হেলাল উদ্দিন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইমরান রায়হান, সদস্য কামরুল হাসান, আজিব চৌধুরী, আবুল কালাম, মোঃ নাছির, জুয়েলারী সমিতির সভাপতি সুভাষ ধর, ব্যবসায়ী নেতা মিহিরধর,  জলিল মার্কেটের ব্যবসায়ী মধু বাবু, মাহবুবুর রহমান, সুনিল ও সাগর দেব নাথ।
তারা বলেন, গত ১৯৮৭ সাল থেকে এডভোকেট আব্দুল জলিলের কাছ থেকে তারা ৭ জন সেলামীতে দোকান নেন। সঠিক সময়ে ভাড়াও পরিশোধ করেন। মূল মালিকের মৃত্যুর পর গত ২০১৯ সালে ছেলে কলিম উল্লাহ ‘জলিল টাওয়ার’ নামে নতুন মার্কেট নির্মাণের কথা বলে পুরাতন ভাড়াটিয়াদের সঙ্গে নতুন সালামী নির্ধারণ করে চুক্তি করেন। মার্কেটটির নির্মাণকাজ শেষ হলেও দীর্ঘ ৩ বছর ধরে মালিক ভাড়াটিয়াদের দোকান বুঝিয়ে না দিয়ে হয়রানি করে আসছেন।
তারা বলেন, মার্কেট মালিক পুরাতন ভাড়াটিয়াদের দোকান বুঝিয়ে না দিয়ে অন্য ব্যবসায়িদের কাছে বেশী সেলামীতে ভাড়া দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে পুরাতন ভাড়াটিয়াদের মালিক হয়রানি করছেন।
অবস্থান ধর্মঘটের পর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন ব্যবসায়ীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।