২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

চীনের রাষ্ট্রদূত লি জিমিং ৩ দিনের সফরে রোববার কক্সবাজার আসছেন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং ৩ দিনের সফরে রোববার কক্সবাজার আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের সহকারী সচিব মোঃ মেহেবুব জামান প্রেরিত এক সফরসূচিতে এ তথ্য জানা গেছে। একই বিষয় কক্সবাজার জেলা প্রশাসনের দায়িত্বশীল একটি সুত্রও নিশ্চিত করেছেন। চীনের রাষ্ট্রদূত লি জিমিং একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সফরকালে লি জিমিং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো লাইন পরিদর্শন করবেন।

সুত্র মতে, চীনের রাষ্ট্রদূত লি জিমিং ও প্রতিনিধিদল আরআরআরসি মোঃ মাহবুব আলম তালুকদার, জেলা প্রশাসনের সাথে রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবাসনে সৃষ্ঠ জটিলতা, এনজিও এবং আইএনজিও’র কর্মকান্ড সহ সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে নিয়ে বৈঠকে মিলিত হবেন। রোববার ১৫ সেপ্টেম্বর সকাল ৯ টা ৫০ মিনিটে চীনের রাষ্ট্রদূত লি ঝিমিং ও প্রতিনিধিদল বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন এবং মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সকাল ১০ টা ৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে সফরসূচিতে উল্লেখ রয়েছে। পরিদর্শনকালে চীনের রাষ্ট্রদূত লি জিমিং এর সাথে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতারাও থাকবেন বলে বিশ্বস্থ সুত্র সিবিএন-কে জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।