১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চীন থেকে ফিরছেন বাংলাদেশীরা; রাখা হবে আশকোনা হজ্ব ক্যাম্পে

করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেই চীনের হুবেই প্রদেশের উহানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীসহ অন্যদের আজ শুক্রবার ফিরিয়ে আনতে উহান গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। ওই ফ্লাইটে করেই শিক্ষার্থীসহ ৩৬১ বাংলাদেশি দেশে ফিরবেন। দেশে পৌঁছানোর পর এসব বাংলাদেশিদের আশকোনা হজ ক্যাম্পে ‘কোয়ারেনটাইন’ ইউনিটে রাখা হবে।

আজ শুক্রবার সকালে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, আজ শুক্রবার চীন থেকে যে ৩৬১ জন বাংলাদেশি ফিরবেন তাদের মধ্যে ১৪ শিশুসহ ১২টি পরিবারের সদস্যরা রয়েছেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, উহান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আমরা প্রস্তুত ছিলাম আগে থেকেই। চীন সরকারকেও আমরা জানিয়েছিলাম।

তারা অনুমতি দিয়েছে, আমরা এখন সেখান থেকে আমাদের নাগরিকদের ফিরিয়ে আনতে পারি।
মরণঘাতী করোনাভাইরাস চীনে ইতোমধ্যে কেড়ে নিয়েছে ২১৩ প্রাণ। আক্রান্ত হয়েছে আরও ১০ হাজারের বেশি মানুষ। এরই মধ্যে ভাইরাসটি যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, থাইল্যান্ড, ম্যাকাও, সিঙ্গাপুর ও নেপালসহ ১৯টি দেশে ছড়িয়ে পড়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।