মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সফলতা, ইয়াবাসহ একজন গ্রেফতার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:
হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়নের কক্সবাজারের চকরিয়া চিরিংগা হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার- চট্রগ্রাম মহাসড়কের চকরিয়া কলেজ গেইট যাত্রীছাউনীর সামনে থেকে ‘এ লাইন’ গাড়ি তল্লাসী চালিয়ে তাকে গ্রেফতার করেন। অভিযানে নেতৃত্বদানকারী চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, এসআই (নিঃ) খোকন কান্তি রুদ্র তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত বলেন, তার নেতৃত্বে এএসআই (নিঃ) লিটন সরকার সহ সংঙ্গীয় একদল পুলিশ চকরিয়া  থানাধীন লক্ষ্যারচর ইউপিস্থ চকরিয়া কলেজ গেইট যাত্রীছাউনীর সামনে চট্টগ্রামগামী কক্সবাজার -চট্টগ্রাম  মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে ‘এ লাইন’ বাস এ অভিযান চালায়। ওই সময় চট্রগ্রামের পটিয়ে পৌরসভার দক্ষিণ গৌবিন্দেরখীল এলাকার মৃত লুৎফর  রহমানের ছেলে মো. আবদুর রশীদ (২৮) কে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাসী চালিয়ে পরিহিত প্যান্টের ডান পকেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৮ টি নীল রঙের প্যাকেটে ১৫২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৪,৫৮,৪০০ টাকা।
চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, এসআই (নিঃ) খোকন কান্তি রুদ্র বলেন, চিরিঙ্গা হাইওয়ে পুলিশ বরাবরই গাড়ির ব্যবস্থাপনা, অবৈধ গাড়ির রাস্তায় চলাচলের উপর কঠোর নজরদারি করে যাচ্ছে। সাথে ইয়াবা ও চোরাচালান প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে অভিনব কায়দার পাচারকালে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়।
হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন