২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

চিরিংগা হাইওয়ে পুলিশের উদ্যোগে চালক-হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যাত্রীদের সেবার মানোন্নয়ন ও সড়কে শৃঙ্খলা রক্ষায় পরিবহন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে  চালক-হেলপারদের নিয়ে প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার  চিরিংগা শহীদ আব্দুল হামিদ পৌর বাসটার্মিনালে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে চকরিয়াস্থ চিরিংগা হাইওয়ে থানার উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন
চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) উপ-পরিদর্শক (নি:) খোকন কান্তি রুদ্র।
এতে বক্তব্য রাখেন, আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি, জহির আহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আজাদ, পেকুয়া-মগনামা শ্রমিক রোড কমিটির সম্পাদক মোহাম্মদ আবু মুছা, সদস্য মিজানুর রহমান, চকরিয়া-লামা-আলীকদম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, চকরিয়া-লামা-আলীকদম শ্রমিক ইউনিয়ন মো. রফিক উদ্দিন প্রমুখ।
কর্মশালা উপজেলার বিভিন্ন এলাকা দুই শতাধিক পরিবহন চালক ও হেলপার অংশ নেন। সভায় বক্তারা বলেন, সড়কে দুর্ঘটনা রোধে চালক ও হেলপারদের সবসময় সর্তক থাকতে হবে। দুর্ঘটনা রোধে গাড়ি চালানোর সময় চালক ও হেলপারদের সঙ্গে যাত্রীদের ভালো ব্যবহার করতে হবে। ওভারটেকিং ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য চালকদের উৎসাহ দেওয়া যাবে না । এতে সড়কে দুর্ঘটনা কমে আসবে। ট্রাফিক সাইন ও রোড মার্কিং সম্পর্কে চালক ও হেলপারদের অবগত করানো হয়।
চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত), উপ-পরিদর্শক(নি:) খোকন কান্তি রুদ্র জানান, কুমিল্লা রিজিয়ন, কুমিল্লার মান্যবর পুলিশ সুপার স্যারের নির্দেশে রোড সাইন, রোড মার্কিং সম্পর্কে জানানো, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, সড়ক পরিবহন আইন ২০১৮ ও মোটরযান রক্ষণাবেক্ষণ সম্পর্কে পরিবহন চালক ও হেলপারদের অবগত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।