১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

চিরিংগা হাইওয়ে থানা উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত

নিজস্ব প্রতিবেদক:

সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ পালিত হয়েছে। এই উপলক্ষে গতকাল শনিবার (২৮ অক্টোবর) কক্সবাজারের চিরিংগা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে অনুষ্টিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে বানিয়ারছড়াস্থ চিরিংগা হাইওয়ে পুলিশ স্টেশনে এই আয়োজন করা হয়।


চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভুঁইয়ার সভাপতিত্বে র‌্যালী পরবর্তী আলোচনা অনুষ্টিত হয়।
র‌্যালীটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে চিরিংগা হাইওয়ে থানায় গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় মিলিত হন।

চিরিংগা হাইওয়ে থানার অপারেশর অফিসার উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্রের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, চিরিংগা হাইওয়ে থানার কমিউনিটি পুলিশের সভাপতি মো.বেলাল উদ্দিন,আরকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জহির আহমদ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ন-সম্পাদক কামাল আজাদ, রিপোর্টাস ইউনিটি চকরিয়া শাখার সভাপতি মুকুল কান্তি দাশ, আনন্দ টিভির দক্ষিণ জেলা প্রতিনিধি মো.সেলিম উদ্দিন, পেকুয়া-মগনামা শমিক সংঘটনের সম্পাদক মো.আবু মুসা, লামা-আলীকদম শ্রমিক সংঘটনের সম্পাদক মো.রফিক উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মো.আলমগীর প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।