১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চিকিৎসা নিতে ভারতে আহমদ শফী

উন্নত চিকিৎসা নিতে ভারত গেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। ৯৫ বছর বয়সী শফী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে চট্টগ্রামে ফেরার ১২ দিন পর শনিবার দিল্লি রওনা হন। শনিবার সকাল ১০টায় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তিনি রওনা হন বলে জানিয়েছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।
তিনি বলেন, “বাংলাদেশের চিকিৎসকদের পরামর্শে বড় হুজুরকে উন্নত চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। সেখানে অ্যাপোলো হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন।” শফীর দুই ছেলে মাওলানা মোহাম্মদ আনাস মাদাদী ও মাওলানা মোহাম্মদ ইউসুফ তার সঙ্গে গেছেন।
শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ১৮ মে থেকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন হাটহাজারীর কওমি মাদ্রাসা দারুল উলুম মইনুল ইসলাম-এর মহাপরিচালক শফী। প্রায় ১৫ দিন সেখানে চিকিৎসার পর পরিস্থিতির উন্নতি না হওয়ায় গত ৬ জুন এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে আনা হয়েছিল ঢাকার আজগর আলী হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে গত ১০ জুলাই চট্টগ্রাম ফিরেছিলেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।