মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের স্মরণ সভা করলো রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার

শেয়ার করুন

গ্রাম সাংবাদিকতার শিক্ষক মোনাজাতউদ্দিনের ২১তম মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে স্মরণ সভা করলো তরুণ সংবাদকর্মীদের সংগঠন ‘রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র সদস্যরা।
কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি’র উদ্যোগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবে এ স্মরণ-সভা অনুষ্ঠিত হয়েছে।

রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র সভাপতি আরফাতুল মজিদের সভাপতিত্বে সহ-সভাপতি এইচ এম নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের স্মৃতিচারণ করেন ডেইলি অবজারভার, দৈনিক মানবকন্ঠের কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার সম্পাদক এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ফরহাদ ইকবাল। তৃণমূল পর্যায়ে মোনাজাতউদ্দিনের সাংবাদিকতার বিষয়ে আলোকপাত করেন যমুনা টিভির ইমরুল কায়েস, একাত্তর টিভির কামরুল ইসলাম মিন্টু ও সময় টিভির সুজাউদ্দিন রুবেল। স্মরণ সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল আজিম নিহাদ, শাহাদাত হোসাইন, শফিউল আলম, সাইফুল ইসলাম, সাইফুল আলম বাদশা, হেলাল উদ্দিন ও মো. রিপন।
উল্লেখ্য, দৈনিক আজাদে’র সংবাদদাতা, দৈনিক সংবাদে’র সাবেক উত্তরাঞ্চলীয় প্রতিনিধি এবং দৈনিক জনকন্ঠে’র ষ্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন মোনাজাতউদ্দিন। ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর ছবি তুলতে গিয়ে ফেরী থেকে পড়ে তার মৃত্যু হয়েছিল।

শেয়ার করুন