মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

চার ম্যাচ নিষিদ্ধ মেসি

শেয়ার করুন

বিশ্বকাপ বাছাই পর্বে এমনিতেই অস্বস্তিতে আর্জেন্টিনা। গতকাল বলিভিয়ার বিপক্ষে একাদশে সাতটি বদল অবধারিত। এর মধ্যে বিনা মেঘে বজ্রপাত হয়ে এলো দুঃসংবাদটা। গতকাল ফিফা চার ম্যাচ নিষিদ্ধ করেছে আর্জেন্টাইন অধিনায়ককে। তাই বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বাকি থাকা পাঁচ ম্যাচের চারটিই খেলতে পারবেন না মেসি। অভিষেক ম্যাচে লাল কার্ড পাওয়া মেসি আন্তর্জাতিক ফুটবলে শৃঙ্খলাজনিত কারণে এত বড় শাস্তি পেলেন এবারই প্রথম। সেটাও কিনা বাছাই পর্বে আর্জেন্টিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে!

ঘটনাটি চিলির বিপক্ষে সর্বশেষ ম্যাচের। রেফারি এই আর্জেন্টাইনের বিপক্ষে ফাউলের বাঁশি বাজালে কাছে থাকা লাইনসম্যান মার্সেলো ভানগাসের প্রতি নাকি অশ্রাব্য গালাগাল করেন মেসি। শেষ বাঁশির পর তাঁর সঙ্গে হাতও মেলাননি। ঘটনাটি অবশ্য ব্রাজিলিয়ান রেফারি সান্দ্রো রিচ্চির নজর এড়িয়ে যায়। অফিশিয়ালদের প্রথম ম্যাচ রিপোর্টেও তা অন্তর্ভুক্ত ছিল না। পরে সেটি যোগ করে পাঠানো হয় লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমোবলে। ফিফাও এ বিষয়ে চিঠি পাঠিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ)। তদন্তে মেসি দোষী প্রমাণিত হওয়ায় গতকাল চার ম্যাচের নিষিদ্ধ করা হয় মেসিকে। ফলে বাংলাদেশ সময় কাল রাতে হয়ে যাওয়া বলিভিয়ার বিপক্ষে ম্যাচ ছাড়াও উরুগুয়ে, ভেনেজুয়েলা ও পেরুর বিপক্ষে ম্যাচে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে ছাড়া খেলতে হবে আর্জেন্টিনাকে।

গতকালের ম্যাচের আগে বাছাই পর্বে ৩ নম্বরে ছিল আর্জেন্টিনা। মেসিকে ছাড়া তারা সেরা চারে থেকে সরাসরি বিশ্বকাপ খেলতে পারে কি না, সেটাই দেখার। মেসির নিষেধাজ্ঞা শেষ হতে হতে হতে যে আর মাত্র একটি ম্যাচ বাকি থাকবে দুইবারের বিশ্বকাপ বিজয়ীদের! ফিফা

শেয়ার করুন