মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

চায়না এম্বাসির মিনিস্টার-কাউন্সিলরের কক্সবাজার পৌরসভা কার্যালয় পরিদর্শন

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশস্থ চায়না এম্বাসির মিনিস্টার-কাউন্সিলর এন্ড ডেপুটি চীফ অব মিশন ইয়াং হোয়ালং।
সোমবার বিকেলে চায়না এম্বাসির মিনিস্টার-কাউন্সিলর ইয়াং হোয়ালং পৌর ভবনে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
প্রথমে নগর পিতাকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ডেপুটি চীফ অব মিশন।

পরে মেয়র কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দল। সাক্ষাতকালে কক্সবাজার পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্পসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এসময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, সিসিইসিসি বাংলাদেশ ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার কে চাংলিয়াং, কক্সবাজার এয়ারপোর্ট রানওয়ে এক্সটেনশন প্রজেক্টের কনট্রাক্ট ম্যানেজার জেং চেংলং, এম্বাসি অব চায়নার পলিটিক্যাল সেকশন পেং এটাচে, কক্সবাজার এয়ারপোর্ট রানওয়ে এক্সটেনশন প্রজেক্টের কোর্ডিনেটর ইন্জিয়ার মোশাররফ হোসাইনসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন