মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

চাকরি হারালেন ষ্টিভ রোডস

শেয়ার করুন

 

সমঝোতায় এসে জাতীয় দলের হেড কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো স্টিভ রোডসকে। সময় সংবাদে জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। এরই মধ্যে শুরু হয়েছে নতুন কোচ খোঁজার প্রক্রিয়া। পরবর্তী বোর্ড সভায় আসতে পারে ঘোষণা। এদিকে চুক্তির মেয়াদ শেষ হওয়ায়, বিদায় নিতে হচ্ছে পেস বোলিং কোচ সুনীল জোশিকেও। তবে টিকে যাবার সম্ভাবনা আছে স্পিন কোচ সুনীল জোশির।

বিশ্বকাপে বাংলাদেশের ফলাফল নতুন করে ভাবতে, পরিকল্পনা সাজাতে বাধ্য করেছে বিসিবিকে। প্রথম পরিবর্তনটা যে কোচিং স্টাফেই আসবে, তা অনেকটা নিশ্চিতই ছিলো।
বিশ্বকাপ চলাকালীন হেড কোচ স্টিভ রোডসের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে গণমাধ্যমে। বেশ কিছু ম্যাচে পিচ নিয়ে তার পর্যবেক্ষণ, গেম প্ল্যানও ছিলো প্রশ্নবিদ্ধ। গণমাধ্যমে খবর আসে, চুক্তির মেয়াদ শেষ হবার ১ বছর আগেই বিদায় করে দেয়া হতে পারে তাকে। বিশ্বকাপ মিশন শেষে দল দেশে ফিরতেই আসলো ঘোষণা। দায়িত্ব নেয়ার এক বছরের মাথায়, সমঝোতার ভিত্তিতে বিদায় নিলেন রোডস।
জালাল ইউনুস বলেন, তিনি এখন থেকে আর বাংলাদেশের কোচ থাকছেন না। তার সঙ্গে সমঝোতায় এসে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাতীয় দলের পেস ও স্পিন বোলিং কোচের মেয়াদ ছিলো বিশ্বকাপ পর্যন্ত। ২০১৬ সালের আগস্ট থেকে দলের পেস ডিপার্টমেন্ট সামলানো ওয়ালশ, আর তার এক বছর পর পূর্ণ মেয়াদে যোগ দেন জোশি। তাদের সঙ্গে চুক্তি বাড়াতে অনাগ্রহী বিসিবি, এখন নতুন কোচের সন্ধানে। চলতি মাসের শেষে বোর্ড সভায় আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
তবে কোচ আগে দায়িত্ব পালন করেছে এমন কাউকে চাইছে না বিসিবি। সাকিব-মুশফিকদের জন্য নতুন কোচ খুঁজছে ক্রিকেট বোর্ড
এ মাসের শেষেই টাইগারদের শ্রীলঙ্কা সফর। নিরাপত্তার কারণে সংশয়ে থাকা সিরিজটা শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে। দেশটির দেয়া নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট হয়েই দল পাঠাতে রাজি হয়েছে বিসিবি।

শেয়ার করুন