৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩ | ১৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চসিকের অভিযানে ১৫ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ দোকানদার ও এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কোতোয়ালী থানা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায়

এ এস মেডিকোর উজ্জল দত্ত,কোতোয়ালী কেন্ডি’র যিশু দাশ,মিঠুন নন্দী,রঞ্জিত, মোজাম্মেল হক, সিপি ফাইভষ্টার এর আবদুর রহিম,মডার্ন ফেন্সী কর্ণার এর মালিক প্রদীপ দে, শাহ জালাল বিরিয়ানী প্যারাডাইস এর রাইহান, মিরাজ ফুডকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া কোতোয়ালীর মোড়স্থ বনফুল শাখার ওবায়দুল ফরহাদ ও মিঠাই এর নুরুজ্জামানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।একই অভিযোগে আর এস টেলিকমের জানে আলম ও মেসার্স বড়–য়া ডিজিটাল ষ্টুডিও এর মালিক প্রদীপ কুমার বড়–য়াকে ১ হাজার টাকা ও স্বর্ণালী জুয়েলার্স এর মালিক কাঞ্চন আইচকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে শহীদ সোহরওয়ার্দী রোডে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের দায়ে হোটেল শাহেন শাহ মদীনা’র মালিক হাজী গুরা মিয়াকে ১০ হাজার টাকা ও নিউ সাতকানিয়া ভাতঘর এর মালিক সাদ্দাম হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর স্বাস্থ্য বিভাগের সেনেটারী ইন্সপেক্টর, স্বাস্থ্য পরিদর্শক, সিটি কর্পোরেশনের সংশি¬ষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা,কর্মচারীগণ ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।