৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

চলে গেলেন ব্রাজিল কিংবদন্তি আলবার্তো

aw1hz2utndc3my0xndc3ndezmjuylmpwzw
চলে গেলেন ১৯৭০ সালের ব্রাজিল বিশ্বকাপ জয়ী অধিনায়ক কার্লোস আলবার্তো। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯.৪৫টায় তিনি পাড়ি জমান না ফেরার দেশে। সাবেক ক্লাব সান্তোসের পক্ষ থেকে এই মহারথীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭২ বছর।

আর বুঝি নেইমারদের খেলা দেখা হবে না আলবার্তোর। ১৯৭০ সাল। আজও স্মৃতির পাতায় টাটকা। সে বছর শিরোপার মঞ্চে কার্লোস আলবার্তোর নায়কোচিত নেতৃত্বে ইতালিকে ৪-১ গোলে পরাজিত করে ব্রাজিল। ম্যাচে একটি গোলও এসেছে তাঁর পা থেকে। যে গোলটিকে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা গোল হিসেবে বিবেচনা করা হয়।

সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন আলবার্তো। ১৯৪৪ সালের ১৭ জুলাই ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে জন্ম গ্রহণ করেন তিনি। ১৯৬৪ সালে প্রথমবারের মতো দেশের জার্সি গায়ে জড়ান এই সুপারস্টার। ব্রাজিলের হয়ে খেলেছিলেন ৫৩ ম্যাচ, করেছিলেন ৮ গোল। ১৯৭৭ সালে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন এই লেপট ব্যাক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।