৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

চলে গেলেন গর্জনিয়ার শিক্ষানুরাগী হাজী ইসলাম

হাফিজুল ইসলাম চৌধুরীঃ রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা কিন্ডার গার্টেন দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের প্রতিষ্টাতা সভাপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজী মোহাম্মদ ইসলাম গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় মারা গেছেন। ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। গতকাল শুক্রবার বিকেল ৩টায় কিন্ডার গার্টেন দাখিল মাদ্রাসা মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর পর পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে। জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের দশম শ্রেণি পড়–য়া শিক্ষার্থী আইনুল ইসলাম।
নামাজের আগে বক্তব্য দেন- রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি- বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের প্রাক্তন সরকারি কৌঁসলি (পিপি) ড.মহিউদ্দিন আহমেদ, সিনিয়র আইনজীবি ড.মঈন উদ্দিন, চট্টগ্রাম দারুল উলুম মাদ্রাসার মোহাদ্দিস মাওলানা সাইফুল ইসলাম, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কাদেনা গ্রুপের কর্মকর্তা আবদুল মাজেদ সিকদার, ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম সিকদার, দোছড়ি ইউপির এক নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম, গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক শামশুল আলম, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব মোহাম্মদ ইমরান প্রমূখ।
উল্লেখ্য, হাজী মোহাম্মদ ইসলাম (৫৫) হৃদরোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা ও তিন ছেলেকে রেখে যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।