১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চম্পা, শিউলি ও বেলীর হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড

 


কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে নিজ হাতে ৩ সন্তান জবাই করে হত্যার দায়ে পিতা আব্দুল গণিকে মৃত্যুদন্ড দিয়েছে কক্সবাজার জেলা জজ আদালত।
সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষনা করেন বিচারক মীর শফিকুল আলম। এ সময় মামলার একমাত্র আসামী পাষন্ড পিতা আব্দুল গণি হাজির ছিল।

রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি এডভোকেট দিলীপ কুমার বড়ুয়া।

আসামীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আবুল কালাম আজাদ।

২০১৫ সালের ১৪ মে গভীর রাত ৩ টায় চকরিয়ার বদরখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ১নং ঘোনার চৌধুরী পাড়ায় এ মর্মান্তিক হত্যাকান্ড ঘটে।

নিহত ৩ কন্যা সন্তানরা হচ্ছে আয়েশা সিদ্দিকা চম্পা, শিরো জান্নাত শিউলি এবং তহুরা জান্নাত বেলী।

তাদের পিতা আব্দুল গণি পেশায় দিনমজুর। সে পরকিয়া প্রেমাসক্ত ছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।