মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চট্রগ্রামে ইয়াবাসহ মরিচ্যার ইমতিয়াজ আটক

শেয়ার করুন

বাদাম ও চকলেটের প্যাকেটে করে ঢাকায় ইয়াবা পাচারের সময় চট্টগ্রামে মো. ইমতিয়াজ ইকরাম ওরফে কাঞ্চন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে নগরীর কোতোয়ালী থানা মোড় থেকে ১৭ হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। কাঞ্চনের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মোড় থেকে ইমতিয়াজকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ইয়াবা থাকার কথা স্বীকার করেন তিনি।

ওসি বলেন, ‘ইমতিয়াজ ইয়াবাগুলো বিশেষ কৌশলে বাদাম ও চকলেটের প্যাকেটে করে কক্সাবাজার থেকে চট্টগ্রাম এনেছে ঢাকায় নেওয়ার জন্য।’
তিনি বলেন, ‘ইমতিয়াজ ইয়াবাগুলো নেজাম নামে এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছে। সেগুলো ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। তার সঙ্গে মোস্তফা কামাল নামের আরও একজন ছিল। সে পালিয়ে গেছে।

পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ইমতিয়াজ কক্সবাজার থেকে কয়েকটি যানবাহন পাল্টে চট্টগ্রাম এসেছে বলে জানিয়েছে। আবার চট্টগ্রাম থেকে লোকাল বাসে করে ঢাকায় যাওয়ার কথা ছিল।’

ইয়াবা পাচারের ঘটনায় গ্রেপ্তার ইমতিয়াজ এবং পলাতক নেজাম এবং মোস্তফা কামালকে আসামি করে কোতোয়ালী থানায় একটি মামলা করেছে পুলিশ।

শেয়ার করুন