১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

চট্টগ্রামে ৮০ কুঁড়েঘর পুড়ে ছাই

 

 

চট্টগ্রামের মুরাদপুরে এক বস্তিতে আগুন লেগে ৮০টি কুঁড়েঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আট লাখ টাকার মালামাল পুড়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১১টার দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের একটি সূত্র।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় বস্তির বেশিরভাগ লোকজন কাজের জন্য বাইরে ছিলেন। কিছু শিশু ও বয়স্ক মানুষ থাকলেও আগুন লাগার পর পরই তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এতে কেউ হতাহত হননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেলা দেড়টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।