মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

চট্টগ্রামে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার পুরাতন ব্রিজঘাটসংলগ্ন বালির মাঠ থেকে ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। শনিবার বিকেলে এই ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুর রহিম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর কোতোয়ালি থানাধীন পুরাতন ব্রিজঘাটের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি প্যাকেটভর্তি ইয়াবা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুর রহিম।

শেয়ার করুন