মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

চট্টগ্রামে যোগদান করলেন নতুন জেলা প্রশাসক

শেয়ার করুন

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মো. জিল্লুর রহমান চৌধুরী। শুক্রবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক শামসুল আরেফিনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।

নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, ‘নতুন জেলা প্রশাসক হিসেবে মো. জিল্লুর রহমান চৌধুরী আজ (১২ মে) দুপুরে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি শনিবার থেকে দাপ্তরিক কাজ শুরু করবেন।’

জিল্লুর রহমান এর আগে লক্ষ্মীপুর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সুনামগঞ্জ জেলার আহমদাবাদ গৌরারং গ্রামের কৃতি সন্তান। ১৩তম বিসিএস ক্যাডারে তিনি প্রশাসনে যোগদান করেন।

শেয়ার করুন