১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

চট্টগ্রামে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সোহেল রানা বাবলু (২৭) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার ভোরে সোহেল রানা  মোটরসাইকেলে করে উপজেলার হরিশপুর ব্রাহ্মণ সাঁকো এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা  তাকে গুলি করে হত্যা করে। তিনি সন্দ্বীপ পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক ছিলেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে  এ হত্যাকাণ্ড ঘটতে পারে। সোহেল রানা স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা গ্রুপের সমর্থক ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।