১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকে অগ্নিকাণ্ড

চট্টগ্রামের আসাদগঞ্জে ব্র্যাক ব্যাংকের একটি শাখায় আগুন লেগে আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা সত্যপ্রিয় বড়ুয়া জানান, রোববার রাত সোয়া ১২টার দিকে ব্র্যাক ব্যাংকের আসাদগঞ্জ শাখায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ননন্দনকানন ও লামার বাজার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংকের ওই কার্যালয় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

সত্যপ্রিয় বড়ুয়া বলেন, আগুনে ব্যাংকের বিভিন্ন আসবাবপত্র, কম্পিউটার, বৈদ্যুতিক সরঞ্জাম ও কাগজপত্র পুড়ে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।