১৯ জুন, ২০২৬ | ৫ আষাঢ়, ১৪৩৩ | ৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

চট্টগ্রামে দুই বাড়িতে নিষ্ফল তল্লাশি


উগ্রবাদী আস্তানা সন্দেহে চট্টগ্রাম গরিব আকবর শাহ থানা এলাকায় দুটি বাড়ি ঘিরে প্রায় দুই ঘন্টাব্যাপী অভিযান চালিয়েছে পুলিশ। তবে বাড়ি দুটি থেকে কাউকে আটক কিংবা কোনো কিছু উদ্ধার করতে পারেনি।
সোমবার বিকেল ৪টার দিকে বিপুলসংখ্যক পুলিশ সিডিএ এক নম্বর সড়কের অবস্থিত হক সাহেবের মালিকানাধীন ‘মমহ নিবাস’ এবং উত্তর কাট্টলী বাংলাবাজার (ইশান মহাজন সড়ক) এলাকায় শ্রী শাহ মালিকানাধীন একটি চারতলা ভবনে উগ্রবাদীরা অবস্থান করছে- এ তথ্যের ভিক্তিতে পুলিশ ঘেরাও করে একযোগে তল্লাশি চালায়।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর জানান, সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় অভিযানে গ্রেফতার হওয়া জঙ্গি দম্পতি জহিরুল এ আর্জিনার দেয়া তথ্যের ভিক্তিতে সোমবার দুপুর থেকে বাড়ি দুটি ঘিরে রাখা হয়। পরে বিকালের দিকে সোয়াত টেরোরিজম ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌছার পর ৪টার পর থেকে তল্লাশি শুরু হয়। এতে অংশ নেয় যৌথ বাহিনীর দেড় শ’র সদস্য। প্রায় ২ ঘন্টা তল্লাশি শেষে সন্ধ্যা ৬টার দিকে অভিযানকারী পুলিশ সদস্যরা এলাকা ছেড়ে যায়।
সিএমপি পুলিশ কমিশনার ইকবাল বাহার সাংবাদিকদের জানান, উগ্রগোষ্ঠি সম্প্রতি সময়ে নগরীর জেলা ও বিভিন্ন এলাকায় ছদ্মবেশে অবস্থান এবং আস্তানা গড়ে তুলে বড় ধরণের নাশকতার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। আমরা সব জায়গায় তাদের আস্তানা উচ্ছেদ করেছি। এরই প্রেক্ষাপটে দেশব্যাপী চলমান উগ্রবাদবিরোধী অভিযানে নগরী আকবরশাহ এলাকায় দুটি বাড়ি তল্লাশি করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।