৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চট্টগ্রামে জেএসসি পরীক্ষায় পাসের হার ৯০.৭৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার এবার পাসের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ। এছাড়া এবার জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ১৩৫ জন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান জানান, দুপুর সাড়ে বারটা থেকে শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল জানতে পারবে। এছাড়া স্কুল থেকেও ফলাফল জানা যাবে।

পরীক্ষার্থীরা অনলাইনে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে জেএসসি ও জেডিসি পরীক্ষায় নিজ নিজ রোল নম্বর ও স্কুলের নাম দিয়ে পরীক্ষার ফলাফল জানতে পারবে। এছাড়া মোবাইল অপারেটরগুলো থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা।

এবছর জেএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে ২১১টি কেন্দ্রে মোট ১ লাখ ৮১ হাজার ৬৫৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৮১ হাজার ৮২৫ জন, ছাত্রী ৯৯ হাজার ৮২৭ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।